• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ ও ভারতে সোনার দামে পার্থক্য কত রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক, সম্পাদক মোহাতাব অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যখাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব : মির্জা ফখরুল

পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৫৩৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে পত্তাশী জনকল্যাণ স্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার কৃতি সন্তান মো. শরিফ মহিদুল ইসলামকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে প্রযুক্তি দলের জেলা সভাপতি মো. নাজমুল হুদা ডালিমকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, তরুণদের প্রযুক্তিমুখী শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়নের সহ-সভাপতি মো. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান (মহারাজ)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমীন হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। শেষে টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে শরিফ মহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি এলাকার উন্নয়ন এবং তরুণদের কল্যাণে কাজ করে যেতে চাই ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category