• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মো. চন্দন , নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়া দীঘিরপাড় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মোঃ বেলাল হোসেন ও মোঃ সেলিম হোসেন নামে দুই ভাইয়ের একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ সকাল আনুমানিক ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
​স্থায়ী বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই বাড়িতে আগুন জ্বলতে দেখে বেলালের বড় ভাই মোঃ সেলিম হোসেন তাৎক্ষণিকভাবে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুনের তীব্রতায় বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
​ক্ষতিগ্রস্ত মোঃ সেলিম হোসেন জানান, তাঁর ছোট ভাই বেলাল হোসেনের স্ত্রী গতকাল ঘরের দরজায় তালা মেরে (বাপের বাসায় ) বেড়াতে গিয়েছিলেন। ঘর তালাবদ্ধ থাকায় এবং আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রাদিসহ কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেলিম হোসেন দাবিএই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।
​এদিকে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার সেলিম হোসেন জানান, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
​ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব ও তদন্ত অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার সমপরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category