• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
কচুয়ায় বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদকবিরোধী ব্যাপক গণসচেতনতামূলক প্রচারণা বাগেরহাট খানজাহান আলী (রহ.)-এর মাজারের সেই কুমিরটি এখনও খাবার মুখে তোলেনি বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮ বরিশালে সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম টেকনাফে ভারি বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘর প্লাবিত রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা সখীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিরোজপুরে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ সুনামগঞ্জ মেডিকেল কলেজের মূল ফটকে তালা দিলেন শিক্ষার্থীরা

ইরান হরমুজ বন্ধ ঘোষণার পর প্রণালি দিয়ে নৌযান চলাচলে আবার ধীরগতি

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: লেবাননে ইসরায়েলের হামলার জেরে ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর ওই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিপ ট্র্যাকিং ডেটায় এ তথ্য উঠে এসেছে। সামুদ্রিক গোয়েন্দা তথ্য প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের গতকাল রোববারের বিশ্লেষণ অনুযায়ী, রোববার মাত্র ১২টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা আগের দিনের ৩৫টি জাহাজের তুলনায় অনেক কম। এ ছাড়া এদিন প্রণালিতে প্রবেশ করা আটটি জাহাজের মধ্যে পাঁচটিই তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ রেখেছিল।
সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইন্ডওয়ার্ড জানায়, বর্তমানে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের চিত্র হলো—অন্ধকার, নিষেধাজ্ঞা ও ইরান-সংশ্লিষ্ট জাহাজের আধিক্য, যা একটি স্বাভাবিকভাবে উন্মুক্ত প্রণালির চেয়ে অবরোধ-পরবর্তী সময়ের পরিস্থিতির সঙ্গেই বেশি মিলে যায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান নিয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর থেকে হরমুজ প্রণালিতে যান চলাচল আবার যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফেরার লক্ষণ দেখা যাচ্ছিল।
সামুদ্রিক গোয়েন্দা তথ্যদাতা প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পরদিন বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে ২৫টি জাহাজ চলাচল করে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ ছিল।
আলোচনার পর ইরানি গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উভয় পক্ষ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে আলোচনা করেছে এবং ‘একটি ব্যবস্থা ঠিক করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ’।
কিন্তু ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখার জেরে একে ইসরায়েলের ‘অপরাধ’ এবং দেশটিতে যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গত শনিবার জলপথটি আবার বন্ধ ঘোষণা করে। যদিও ইরান বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ওই দাবি নাকচ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেদিনই দাবি করেছে, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচল ‘অক্ষত’ রয়েছে এবং শনিবার এই জলপথ দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে সাধারণত এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো।
সেন্টকমের দেওয়া নৌযান পারাপারের পরিসংখ্যান এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজর রাখা ট্র্যাকিং প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে বড় অসামঞ্জস্য রয়েছে। এই অসামঞ্জস্যের কারণ স্পষ্ট নয়।
এদিকে লেবাননে সংঘাত ইরান যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা গতকাল সুইজারল্যান্ডে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করেছেন। সেখানে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সেটিকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
আলোচনার পর ইরানি গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, উভয় পক্ষ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে আলোচনা করেছে এবং ‘একটি ব্যবস্থা ঠিক করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ’।
ইরান সতর্ক করে বলেছে, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করা ‘কেবল তাদের প্রথম পদক্ষেপ’ হবে।
যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধীর হওয়ার ইঙ্গিত থাকা সত্ত্বেও আজ সোমবার সকালে এশিয়ায় তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম গ্রিনিচ মান সময় দেড়টা পর্যন্ত প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের একটু নিচে নেমে এসেছে।
এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো আজ ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে খুলেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের শেয়ারবাজারে গুরুত্বপূর্ণ সূচকগুলো উল্লেখযোগ্য উন্নতি লক্ষ করা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category