• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

এ বছর ঈদুল আজহায় সারাদেশে ৯১ লাখ পশু কোরবানি

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯১ লাখ গবাদিপশু কোরবানি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১২ লাখ কম। এর মধ্যে কেবল ঢাকাতেই পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম বলে জানা গেছে। অর্থাৎ গত বছরে ঢাকায় প্রায় ১২ লাখ পশু কোরবানি হয়েছিলো। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু প্রস্তত থাকায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে পশু কেনা-বেচায় সন্তুষ্ট দেখা গিয়েছে। পশুর হাটে আইনশৃংখলা বাহিনী সতর্ক ছিলো সব সময়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। ১ কোটি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিলো। সে হিসেবে কাছাকাছি পশু কোরবানি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, কোরবানি হওয়া ৯১ লাখ লাখ পশুর মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬ টি গরু-মহিষ, ছাগল-ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮ এবং অন্যান্য পশু কোরবানি হয়েছে ৯৬০ টি।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এবার সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে (৩ লাখ ১৯ হাজার ৮২৩)। আর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে (২৩ লাখ ২৪ হাজার ৯৭১ টি)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও