• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

চার দশকের বেশি সময় পর অভিনয়ে ফিরছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: চার দশকের বেশি সময় পর অভিনয়ে ফিরছেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। স্পর্ধা একাডেমির গোলমাথা আর চোখামাথা নাটকে তাঁকে একজন বিচারকের ভূমিকায় দেখা যাবে। এটি একটি অতিথি চরিত্র। জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু এবং পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন মহসিনা আক্তার।
বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তিন দিনে নাটকটির পাঁচটি প্রদর্শনী রয়েছে। ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।
সৈয়দ জামিল আহমেদ গণমাধ্যমকে জানান, ১৯৮৪ সালে ফণীমনসা নাটকে শেষবার অভিনয় করেছিলেন। এরপর আর অভিনয়ের জন্য মঞ্চে ওঠেননি তিনি।
সৈয়দ জামিল আহমেদের ভাষ্য, ছাত্রীর (মহসিনা আক্তার) নির্দেশনায় কাজ করছি। এটা আমার জন্য গৌরবের বিষয়। মহসিনা আমার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই আনন্দের। নাটকটিতে বেবি বুমার থেকে জেনজি—চার প্রজন্মের মেলবন্ধন ঘটছে। সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘একজন নির্দেশকের মঞ্চে কাজ করা দরকার। মঞ্চে অভিনয় করলে অভিনয়ের সংকটটা বোঝা যায়। অভিজ্ঞতাটি নির্দেশক হিসেবে আমার কাজে লাগবে।’
নাটকটিতে সৈয়দ জামিল আহমেদ ছাড়াও তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান, নুসরাত জাহানসহ অনেকে অভিনয় করছেন। নাটকটি আগে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টসের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে মঞ্চে এনেছিলেন মহসিনা আক্তার।
চাকা, বিষাদসিন্ধু, এক হাজার অউর এক থি রাতে, বেহুলার ভাসান, সঙ ভঙ চঙ, রিজওয়ান, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, বিস্ময়কর সবকিছু, আমি বীরাঙ্গনা বলছিসহ বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category