• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময়

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় অনেকটাই কমতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি হতে চলেছে দিল্লি-পানিপথ-কর্নাল নমো ভারত করিডর। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার, হরিয়ানা সরকার এবং ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) প্রকল্পটির অনুমোদন দিয়েছে। প্রায় ১৩৬ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই করিডর চালু হলে দিল্লি থেকে পানিপথ পৌঁছতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। কর্নাল পৌঁছনো যাবে দেড় ঘণ্টায়।
ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনসিআরটিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। আনুমানিক খরচ ধরা হয়েছে ৩৩ হাজার ৫১ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
দিল্লির সরাই কালে খান থেকে শুরু হবে এই রেলপথ। এরপর সোনিপত ও পানিপথ হয়ে পৌঁছবে কর্নালে। অধিকাংশ অংশে দিল্লি-আম্বালা জাতীয় সড়ক বা এনএইচ-৪৪-এর সমান্তরালভাবে তৈরি হবে করিডরটি। গোটা পথে প্রস্তাবিত স্টেশনের সংখ্যা ২২। বেশির ভাগ স্টেশন হবে উড়ালপথে। তবে কাশ্মীরি গেট ও পানিপথে থাকবে ভূগর্ভস্থ স্টেশন।
প্রকল্পের জন্য এনএইচ-৪৪ সংলগ্ন জমি ব্যবহার এবং রেলপথের অ্যালাইনমেন্টে অনুমোদন দিয়েছে এনএইচএআই। উড়ালপথ, স্তম্ভ ও স্টেশন তৈরির পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন সরানোর কাজও করতে হবে। নরেলা থেকে মুরথাল পর্যন্ত ২২ কিলোমিটার অংশে কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
বর্তমানে যানজটের উপর নির্ভর করে দিল্লি থেকে পানিপথ সড়কপথে যেতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা লাগে। কর্নাল পৌঁছতে সড়কপথ বা সাধারণ ট্রেনে সময় লাগে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা। নতুন করিডর চালু হলে দিল্লি থেকে পানিপথ যেতে লাগবে প্রায় ৬০ মিনিট এবং কর্নাল যেতে ৯০ মিনিট। ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলবে নমো ভারত ট্রেন। ট্রেনগুলির নকশাগত সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। যাত্রীদের সুবিধার জন্য প্রতি পাঁচ থেকে ১০ মিনিট অন্তর ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে।
দিল্লিতে সরাই কালে খান, কাশ্মীরি গেট, ঝারোদা মাজরা, বুরারি ক্রসিং, ভালাসওয়া ও মুকারবা চক—এই ছয়টি স্টেশন প্রস্তাবিত হয়েছে। সরাই কালে খান হবে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখান থেকে দিল্লি-মিরাট নমো ভারত করিডর, হজরত নিজামুদ্দিন রেলস্টেশন, আইএসবিটি এবং দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের সঙ্গে যোগাযোগ পাওয়া যাবে। ইন্দ্রপ্রস্থের মাধ্যমে ব্লু লাইনেও পৌঁছনোর সুযোগ থাকবে। কাশ্মীরি গেট স্টেশন থেকে মেট্রোর রেড, ইয়েলো ও ভায়োলেট লাইনে যাতায়াত করা যাবে।
সোনিপতে থাকবে ছয়টি স্টেশন—কুন্ডলি, কেএমপি এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ, বাহালগড় চক, রাজীব গান্ধী এডুকেশন সিটি, মুরথাল, বারি ইন্ডাস্ট্রিয়াল স্টেশন ও গনৌর। মুরথাল তার ধাবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিত। গনৌর থেকে আন্তর্জাতিক ফল ও সবজি বাজারে যাতায়াতের সুবিধা মিলবে।
পানিপথে প্রস্তাবিত চারটি স্টেশন হল সমালখা, পানিপথ আইএসবিটি (সিওয়াহ বাসস্ট্যান্ড), পানিপথ সিটি (গোহানা ক্রসিং) এবং পানিপথ সেক্টর ১৮।
অন্যদিকে, কর্নালে থাকবে পাঁচটি স্টেশন—গাঞ্জবার-বাডোলি-কোহান্ড, ঘরাউন্ডা, কর্নাল বাইপাস (মধুবন), কর্নাল সেক্টর ৭ এবং কর্নাল নিউ বাসস্ট্যান্ড। নতুন করিডর চালু হলে দিল্লি ও হরিয়ানার মধ্যে প্রতিদিন যাতায়াত করা চাকরিজীবী, পড়ুয়া ও ব্যবসায়ীদের সুবিধা হবে। কম সময়ে রাজধানীতে পৌঁছনো সম্ভব হওয়ায় কর্মসংস্থান ও ব্যবসার সুযোগও বাড়তে পারে। স্টেশন সংলগ্ন এলাকায় নতুন অফিস, বহুতল আবাসন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে এই রেল করিডর শুধু যাতায়াতের সময়ই কমাবে না, দিল্লি ও হরিয়ানার অর্থনৈতিক যোগাযোগেও নতুন গতি আনতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category