• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৩ নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এখন বিমান চলাচল বন্ধ আছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে করে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আনাক কারাকাতোয়া নামে একটি পাহাড়ের ওপর থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এটির ধোঁয়া উড়ে ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত গেছে। শনিবার সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই বিস্ফোরণের পর সেখান থেকে লাভা গড়িয়ে পড়তে শুরু করে।
এরপর রবিবার আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই আগ্নেয়গিরির ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হয়েছে। এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর থেকে যাওয়া ও আসার বিমান চলাচল প্রায় বন্ধ আছে। এছাড়া কুয়ালামপুর, দোহা ও সিডনিতে যাওয়ার আন্তর্জাতিক রুটও এই আগ্নেয়গিরির কারণে বাধাগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া প্রণালিতে আনাক কারাকতোয়া পাহাড়টি অবস্থিত। সেখানে অগ্ন্যুৎপাত হওয়ায় প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :
More News Of This Category