• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তী রোগীর স্বজনদের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে ডায়ালিসিসের মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে’ আইজিপির বক্তব্য ‘সময়োপযোগী’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি

আজকের চাঁদটির নাম ‘হান্টার্স মুন’

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রকমারি ডেস্ক: আজ ২৬ অক্টোবর। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ। উত্তর গোলার্ধে শরৎকালের এই পূর্ণিমার একটি পরিচিত নাম ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ। নামটি শুনে মনে হতে পারে, চাঁদ বুঝি আজ অন্য রকম। কিন্তু এই নামের পেছনে আছে পুরোনো দিনের জীবনযাপন, ঋতু বদল আর শীতের প্রস্তুতির ইতিহাস।
‘হান্টার্স মুন’ নামটির প্রচলন উত্তর গোলার্ধের ঋতুভিত্তিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। একসময় কৃষিকাজ ও প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষের জীবন চলত ঋতুর ছন্দে। শরৎকালে ফসল তোলার পর মাঠ অনেকটা ফাঁকা হয়ে যেত। গাছের পাতাও ঝরতে শুরু করত। ফলে খোলা জায়গায় বন্য প্রাণীর চলাচল চোখে পড়ত সহজে। শীত আসার আগে খাবার জোগাড় করতে তখন শিকারের ওপরও নির্ভর করতেন অনেকে।
পূর্ণিমার আলোয় রাতের পরিবেশ তুলনামূলক উজ্জ্বল থাকায় শিকারিদেরও সুবিধা হতো। এই মৌসুমি বাস্তবতার সঙ্গে মিলিয়েই পূর্ণিমার নাম হয়ে ওঠে ‘হান্টার্স মুন’। নামটির সঙ্গে ইউরোপীয় ও উত্তর আমেরিকার ঋতুভিত্তিক ঐতিহ্য, কৃষিকাজ ও শিকারের সম্পর্ক রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অবশ্য পূর্ণিমার নানা নাম প্রচলিত ছিল।

হান্টার্স মুন কি অন্য পূর্ণিমার চেয়ে আলাদা

নামটি আকর্ষণীয় হলেও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে হান্টার্স মুন আলাদা কোনো ধরনের চাঁদ নয়। পূর্ণিমার সময় চাঁদের পৃথিবীমুখী অংশ প্রায় পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত থাকে। হান্টার্স মুন মূলত একটি প্রচলিত নাম, যা ঋতু ও পূর্ণিমার সময়ের সঙ্গে সম্পর্কিত।
এর সঙ্গে ‘হারভেস্ট মুন’ বা ফসল তোলার চাঁদেরও সম্পর্ক আছে। শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকে বলা হয় হারভেস্ট মুন। তার পরের পূর্ণিমাই সাধারণত হান্টার্স মুন নামে পরিচিত। তাই হান্টার্স মুন প্রতিবছরের অক্টোবরেই যে উঠবে, এমন নয়।

দিগন্তে চাঁদ বড় ও কমলা দেখায় কেন

পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে উঠলে অনেক সময় বড় ও কমলা রঙের দেখায়। কিন্তু এ সময় চাঁদ হঠাৎ বড় হয়ে যায় না। দিগন্তের কাছে গাছপালা, বাড়িঘর কিংবা পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে আমাদের মস্তিষ্ক চাঁদের আকার বিচার করে। ফলে চাঁদকে বড় মনে হতে পারে। এই দৃষ্টিবিভ্রমকে বলা হয় ‘মুন ইলিউশন’।
চাঁদ দিগন্তের কাছে থাকলে তার আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এ সময় আলোর নীল অংশ বেশি ছড়িয়ে পড়ে; হলুদ, কমলা বা লাল আভা তুলনামূলক স্পষ্ট হতে পারে। তাই চাঁদকে কমলা দেখালেই সেটি হান্টার্স মুনের বিশেষ কোনো বৈশিষ্ট্য, এমন ভাবার কারণ নেই।

চাঁদ দেখার সময়

হান্টার্স মুন দেখতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই অনায়াসে চাঁদ দেখতে পাবেন। মুঠোফোনে ছবি তুলতে চাইলে ফোনটি স্থির রাখুন। চাঁদের উজ্জ্বল অংশের বিস্তারিত ধরতে ক্যামেরার এক্সপোজার কমিয়ে নিতে পারেন। ফ্রেমে কোনো গাছ, ভবন বা পরিচিত স্থাপনা রাখলে ছবিতে চাঁদের অবস্থান ও আকারের তুলনা আরও সুন্দরভাবে ফুটে উঠতে পারে।

সূত্র: দ্য ওল্ড ফারমার্স অ্যালামনাক, মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস ও ইউএসএ টুডে নেটওয়ার্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category