• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা থেকে খুনি ভাড়া করে এনে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা, নেপথ্যে কারা বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তানজিন তিশা শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, তবে আলোচনার দরজাও খোলা : গালিবাফ

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বর্তমানে দেশটির শীর্ষ কূটনৈতিক মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছে; তবে একই সঙ্গে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়র জন্য আলোচনার দরজাও খোলা রেখেছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ঘালিবাফ বলেন, আমরা কখনও যুদ্ধ চাইনি এবং এখনও চাইনা। তবে আমরা মনে করি, দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের সবসময়েই প্রস্তুত থাকা উচিত। এবং একই সঙ্গে আমরা মনে করি, জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে কূটনীতি এবং আলোচনার পথকে গুরুত্ব দেওয়া উচিত। কূটনৈতিক আলোচনার জন্য ইরানের দরজা সবসময়েই খোলা।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র; শুরু হয় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। টানা ৪০ দিন ধরে যুদ্ধের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। তারপর এই যুদ্ধবিরতিকে আরও দীর্ঘ করতে এবং স্থায়ী শান্তি চুক্তির প্রক্রিয়াকে এগিয়ে নিতে ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান।
ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে মোট ১৪টি ধারা বা শর্ত ছিল। এসবের মধ্যে একটি ছিল— ইরান আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। কিন্তু চুক্তির শর্ত ভেঙ্গে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরান। সেই হামলার জবাবে ৭ জুলাই ইরানে পাল্টা হামলা করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে গত ১১ জুলাই থেকে পুরোদমে হামলা-পাল্টা চলছে ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে।
এদিকে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই। আলোচনার পরিবর্তে আমরা এখন দেশের নিরাপত্তা রক্ষায় মনযোগ দিচ্ছি। সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :
More News Of This Category