• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গড়েছে ওয়ালটন হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তী রোগীর স্বজনদের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে ডায়ালিসিসের মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে’ আইজিপির বক্তব্য ‘সময়োপযোগী’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চাকরির মেলায় এলেই চাকরি হয়ে যাবে এটি অনেকের ভুল ধারণা: সমাজকল্যাণ মন্ত্রী লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭১ জন অনিয়মিত বাংলাদেশি

এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্যের জেরে তৈরি হওয়া বিতর্কের পর মুখ খুলেছেন কিলিয়ান এমবাপে। নিজের মন্তব্যে চীন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা চীনা সম্প্রদায়ের অনেকের অনুভূতিতে আঘাত লাগায় এবার ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এমবাপে বলেন, ‘আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা আহত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি। এমনটা করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলতে গিয়ে এমবাপে এমন একটি ছবি উল্লেখ করেন, যেখানে তার মুখ বসানো হয়েছিল মাও সে-তুংয়ের শরীরে। মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করার পর থেকেই চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
বিতর্কের জেরে এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের তিনটি প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে। পাশাপাশি এমবাপেকে নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণামূলক উপকরণ সরিয়ে নেওয়ার খবরও এসেছে। চীনে এমবাপের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি ব্যাপক। ফলে এই বিতর্ক তার বিপণনমূল্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষমা চাইলেও চীনে এই বিতর্কের প্রভাব কতটা কমবে, তা এখনো স্পষ্ট নয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category