• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

এলেক্স ইমন হত্যা : শাহরুখসহ গ্রেপ্তার ৩, মিলল অস্ত্র ও গানপাউডার

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার এবং দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র‌্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
র‌্যাব জানায়, শনিবার (১৫ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।
র‌্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।
র‌্যাবের তথ্য অনুযায়ী, আলোচিত এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ছয়জন এবং অজ্ঞাতনামা পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-২।


আপনার মতামত লিখুন :
More News Of This Category