• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

কচুয়ায় দিনে দুপুরে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে দিনদুপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় মোশাররফ তরফদার এর বাড়িতে রবিবার (১৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুপুরে দুইজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে হঠাৎ ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর ঘরে থাকা সাহিদা বেগম (মোশাররফ তরফদারের স্ত্রী) ও ফারজানা আক্তার হানি (পুত্রবধূ)-কে কালো কাপড় দিয়ে চোখ এবং দড়ি দিয়ে হাত বেঁধে ফেলে। ঠিক সেই সময়ে তাদের এক আত্মীয় মঞ্জিলা বেগম (বেআইন) বাড়িতে আসলে, ডাকাতরা কৌশল অবলম্বন করে তাকেও ঘরের ভেতরে ডেকে নিয়ে একইভাবে হাত ও চোখ বেঁধে আটকে রাখে। সে সময় ফারজানা আক্তারের সাথে তার ছোট শিশুটিও উপস্থিত ছিল। ডাকাত দলটি ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৯ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের দুল এবং নগদ ১২,০০০ টাকা লুট করে নেয়। ঘটনার সময় গৃহকর্তা মোশাররফ তরফদার বাড়িতে ছিলেন না। পরবর্তীতে রুহিন নামে এক আত্মীয় অসুস্থ বোনকে দেখতে ওই বাড়িতে আসেন। তিনি ঘরের ভেতর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনতে পেয়ে সন্দেহ হলে দ্রুত আশপাশের লোকজনকে ডেকে তোলেন। স্থানীয়দের উপস্থিত টের পেয়ে ডাকাতরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। একই দিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তোহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category