• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

খাবার মুখে দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেয়া লোকটি কে

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৫ মে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের খাবার খেয়ে দেখতে রান্নাঘরে যান। তার সঙ্গে যান হাসপাতালের অনেক চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। সে সময় মন্ত্রী চামচে খাবার নিয়ে গরম চামচে ফুঁ দিচ্ছিলেন, ঠিক তখন পাশে থাকা আরেক ব্যক্তিও ওই চামচে ফুঁ দিতে থাকেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে সেই ব্যক্তির পরিচয় নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবর নিয়ে জানা গেছে, তিনি ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ, যিনি বর্তমানে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত।
জানা গেছে, রান্না করা তরকারি গরম থাকায় মন্ত্রী যখন চামচে ফুঁ দিচ্ছিলেন, তখন তার পাশে থাকা ডা. রিয়াজও একই চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা। তার বড় ভাই একজন যুগ্মসচিব। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসা ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব পালনের পর আবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে আসেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই কমিটি স্থগিত রয়েছে।
এই ঘটনার বিষয়ে ডা. রিয়াজ বলেন, ‘বিষয়টি নিয়ে এত সমালোচনা হবে আমি ভাবিওনি। তবে মানুষ যেভাবে এটিকে প্রেজেন্ট করছে, আমি সেই উদ্দ্যেশ্যে চামচে ফুঁ দিইনি। মূলত মন্ত্রী মহোদয় যে খাবারটি চামচে নিয়েছেন সেটি খুবই গরম ছিল। তাই আমিও ফুঁ দিয়ে ঠান্ডা করতে চেষ্টা করছিলাম। তবে সেটা আমি আগে থেকে ভেবে করিনি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category