• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

চার দিনে ফটিকছড়িতে ৮ প্রাণহানি,উদ্বেগে সাধারণ মানুষ

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী , ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাত্র চার দিনের ব্যবধানে হত্যা, সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মৃত্যুসহ একাধিক মর্মান্তিক ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক।গত শনিবার বাগানবাজার ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একই দিনে পাইন্দং ইউনিয়নের একটি মাছের খামারের পুকুর থেকে এক শিশু ও খামার মালিকের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, পানিতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে খামার মালিক নিজেও পানিতে ডুবে প্রাণ হারান।এদিকে শনিবার সন্ধ্যায় হেঁয়াকো এলাকার রাজাপানি চা-বাগান সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। পরদিন সোমবার সকালে আমতলী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে একই দিন বিকেলে নয়ারাজার এলাকায় আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান প্রবাসী রবিউল ইসলাম।অল্প সময়ের মধ্যে এতগুলো প্রাণহানির ঘটনায় ফটিকছড়িবাসীর মধ্যে গভীর শোকের পাশাপাশি নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। স্থানীয়দের মতে, সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category