• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে সীমান্তের অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বিজিবি‘র

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। এতে কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো সংকট ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি অঙ্গীকারবদ্ধ। এ ধরনের কার্যক্রম বিজিবি ও স্থানীয়দের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন হোসনে আরা আক্তার ও সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন করিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category