• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ রয়েছে: ডা. তাহের বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে মনে হয় আমিই একমাত্র অপরাধী, মিডিয়া ট্রায়াল বন্ধ চাই: জিয়াউল আহসান সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী সুগন্ধি চাল রফতানিতে কোটা কমালো সরকার কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি

জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। ৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানায় তালিকাভুক্ত কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, অনিবার্য পরিচালনাগত পরিস্থিতির কারণে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। বর্তমান পরিচালনাগত পরিস্থিতি বিবেচনা করে কারখানা সাময়িক বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করেছে কোম্পানির ব্যবস্থাপনা। এর মাধ্যমে কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কোম্পানির পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের ৩৭, কাটালগঞ্জ, পাঁচলাইশে অবস্থিত কোম্পানির নিবন্ধিত ও করপোরেট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কারখানার কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোম্পানিটি আরও জানায়, বর্তমান পরিচালনাগত পরিস্থিতি মোকাবিলা করে যত দ্রুত সম্ভব কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category