• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
ই-শপের ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ১৩ ফুট দীর্ঘ একটি বিরল ‘ওরফিশ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত কেন? বাগেরহাটে এক মামলার ১৩ আসামি গ্রেফতার না হওয়ায় বাদীর ক্ষোভ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড

জায়েদ খানের সঙ্গে অভিনয়ে নিউইয়র্কের মেয়র মামদানি

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: নতুন চমকে নিয়ে হাজির হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান! জানালেন, তার অভিনীত একটি শর্টফিল্মে তার সঙ্গেই অভিনয় করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল।
এ বিষয়ে জায়েদ জানান, এটি মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি রিলিজ হবে ঠিকানায়। তিনি বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন।
এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।
মামদানিকে যুক্ত করার বিষয়ে জায়েদ খান বলেন, এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেই সাথে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।
জায়েদ আরও বলেন, তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। অভিনয় করার সময় তিনি পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category