• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Headline
‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন ফিলিস্তিনের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর রিয়ালে বিরোধ, বিতর্কে মুখোমুখি এমবাপ্পে–আরবেলোয়া ওয়ানডেতে ফেরার প্রস্তাবে রাজি হননি মুশফিক ম্যারাডোনাকে বাঁচানো সম্ভব ছিল, আদালতে চিকিৎসকের সাক্ষ্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, নেই কামাভিঙ্গা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের প্রথম গোলেই বাজিমাত, ম্যাচডে’র সেরা একাদশে কাভান সুলিভান জয়ের রাতে উত্তাল বার্নাব্যু, নিজের মাঠে দুয়ো পেলেন এমবাপে

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: বেইজিং সফরের শেষ দিনে চীনের ঐতিহাসিক ঝোংনানহাই প্রাঙ্গণে বৈঠক ও উদ্যান ভ্রমণে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর দুই নেতা একসঙ্গে বাগান ঘুরে দেখেন এবং সেখানে দেখা চীনা গোলাপের বীজ উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন শি।
শি জিনপিং জানান, ঝোংনানহাই হলো চীনের কেন্দ্রীয় নেতৃত্বের কাজ ও বসবাসের জায়গা। এটি একসময় সম্রাটদের বাগানের অংশ ছিল এবং এখানে দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, বাগানে যে একটি গাছ তারা দেখেছেন, সেটির বয়স প্রায় ৪৯০ বছর।
উদ্যান ঘোরার সময় চীনা গোলাপ দেখে মুগ্ধ হন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটা খুব পছন্দ করেছি, দারুণ… এগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ।’ শি তখন জানান, তিনি সেই গোলাপের বীজ উপহার হিসেবে পাঠাবেন।
দুই নেতার ব্যক্তিগত বৈঠক প্রায় ১০ মিনিট স্থায়ী হয়, যা গণমাধ্যমের বাইরে অনুষ্ঠিত হয়। এরপর তারা বাগানের পথে হাঁটেন এবং একটি ঐতিহ্যবাহী চীনা নকশায় সাজানো স্থানে গিয়ে ছবি তোলেন। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে চীনা কর্মকর্তারা তা করতে দেননি। তবে ট্রাম্প ভ্রমণ উপভোগ করছেন কি না জানতে চাইলে তিনি হাত তুলে ইতিবাচক ইঙ্গিত দেন। পরে শি জিনপিং বলেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশ একটি ‘গঠনমূলক নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে’ পৌঁছেছে। এটাকে তিনি একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন। এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category