• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন ফিলিস্তিনের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর রিয়ালে বিরোধ, বিতর্কে মুখোমুখি এমবাপ্পে–আরবেলোয়া ওয়ানডেতে ফেরার প্রস্তাবে রাজি হননি মুশফিক ম্যারাডোনাকে বাঁচানো সম্ভব ছিল, আদালতে চিকিৎসকের সাক্ষ্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, নেই কামাভিঙ্গা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের প্রথম গোলেই বাজিমাত, ম্যাচডে’র সেরা একাদশে কাভান সুলিভান জয়ের রাতে উত্তাল বার্নাব্যু, নিজের মাঠে দুয়ো পেলেন এমবাপে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য বড় খবর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে থাকছেন এই অভিজ্ঞ ইতালিয়ান মাস্টারমাইন্ড।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে সিবিএফ আনচেলত্তির সঙ্গে চুক্তি বাড়ানোর কথা নিশ্চিত করে। তাতে করে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন এই ইতালিয়ান। আনচেলত্তির চুক্তি বাড়ানো ব্রাজিলের ফুটবল ইতিহাসের ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তির চুক্তির নবায়ন আমাদের সেই অঙ্গীকারে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এই চুক্তির ফলে আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের কাঠামো আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারব।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০২৫ সালের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। প্রথমে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আগেই তার চুক্তি নবায়ন করল ব্রাজিল ফুটবল ফেডারেশন।
চুক্তি বাড়ানোয় উচ্ছ্বসিত আনচেলত্তি নিজেও। তিনি সিবিএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘এক বছর আগে ব্রাজিলে এসে বুঝতে পেরেছিলাম তাদের কাছে ফুটবলের তাৎপর্য কী। সিবিএফ, আমি আরও বেশি কিছু চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথ চলা অব্যাহত থাকবে। আমার ওপর বিশ্বাস রাখায় সিবিএফকে ধন্যবাদ জানাতে চাই। উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।’ ১৮ মে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২০ ও ২৪ জুন স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এবার ব্রাজিল নামবে হেক্সা মিশনের লক্ষ্যে। সবশেষ ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category