• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুরে শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এবং সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে অভিনন্দন জানান। এ সময় তাঁরা পিরোজপুর জেলা শ্রমিক দলের বিগত কমিটির কার্যক্রমের সমালোচনা করে অভিযোগ করেন, দীর্ঘদিন দায়িত্বে থাকা কমিটির নেতাদের কারণে শ্রমিক দলের সাধারণ সদস্য ও নেতাকর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। তাঁদের দাবি, সংগঠনের সুযোগ-সুবিধা থেকেও সাধারণ নেতাকর্মীরা বঞ্চিত ছিলেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে বিগত কমিটির সংশ্লিষ্ট নেতারা প্রত্যাশিত ভূমিকা পালন করেননি।
এ সময় বক্তব্য দেন পিরোজপুর জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, জেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনসান উদ্দিন শেখ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আ. জব্বার মোল্লা, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ, সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ এবং জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল শেখসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category