• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ডেমরায় হেরোইন ও বিদেশী পিস্তলসহ গ্ৰেপ্তার যুবক কারাগারে

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হাবিবুর রহমান, ডেমরা : রাজধানীর ডেমরায় র‌্যাব-১১ এর অভিযানে হেরোইন, বিদেশী পিস্তল ও গুলিসহ মো. রনি ভূঁইয়া (৩২) নামে গ্রেফতার যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত| মঙ্গলবার দুপুরে ডেমরা থানা পুলিশ আদালতে পাঠালে ওই দিন বিকালেই বিকালেই আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন| গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার মধ্য হাজিনগর এলাকার ১টি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১| এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১শ গ্রাম হেরোইন, ১ টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে| গ্রেফতার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জাঙ্গালীয়া এলাকার হাসান ভূঁইয়ার ছেলে| এ ঘটনায় র‌্যাব-১১ গ্রেফতার রনির বিরুদ্ধে সোমবার রাতেই অস্ত্র আইনে ডেমরা থানায় মামলা করে|
র‌্যাব-১১ এর বরাতে বিষয়টি নিশ্চিত করের ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে ভবনের ষষ্ঠ তলায়| এ সময় র‌্যাবের একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে রনিকে আটক করে| এ সময় তল্লাশি চালিয়ে ১শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমান মূল্য ১০ লাখ টাকা| এদিন বিদেশি পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি ২টি হ্যান্ড মাইক, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেকট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকিটকি ও ১টি ওয়েট মেশিন উদ্ধার করে|


আপনার মতামত লিখুন :
More News Of This Category