• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
বাগেরহাটে এক মামলার ১৩ আসামি গ্রেফতার না হওয়ায় বাদীর ক্ষোভ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল

‘“ডোনাল্ড ট্রাম্প” কোরবানি হচ্ছে বাংলাদেশে’, টেলিগ্রাফের খবর

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬


…. দ্য টেলিগ্রাফ….

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়।
টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হলো, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল (‘এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে’।)
টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) । তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
মহিষের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।
জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।
আত্মীয়স্বজন, বন্ধুসহ মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘সত্যি মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। আমার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।’
আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এ ঈদে সারা দেশে কোরবানি হতে যাওয়া প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশুর সঙ্গে মহিষটিকেও কোরবানি করা হবে।
তবে আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাঁদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে। চার বছর বয়সী এ গবাদিপশুকে এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।’ দ্য টেলিগ্রাফ


আপনার মতামত লিখুন :
More News Of This Category