• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বিজিবি মোতায়েন স্মৃতিশক্তি বাড়ানোর ১০ সহজ ও আনন্দদায়ক উপায় আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: দায়রা আদালতেও জামিন পাননি এমপি নজরুল রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয় : আইসিটি মন্ত্রী মিরপুরে শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী চক্র যুক্ত থাকতে পারে: পুলিশ

দুর্গাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এম আর মানিক দূর্গাপুর : রাজশাহী দুর্গাপুর জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ৩১ অক্টোবর বাদ আছর দুর্গাপুর উপজেলা যুবদল ও পৌরসভা যুবদল দুর্গাপুর রাজশাহী এর আয়োজনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্নু সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু,র‍্যালি উপজেলার বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি গোলাম মোস্তফা বলেন, “যুবদল বিএনপির আন্দোলনের অন্যতম প্রধান চালিকাশক্তি, দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ দেন এই নেতা।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সোহেল রানা শহীদ, সাবেক উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, পৌরসভা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মজনুর রহমান, উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিলহাজমাহামুদ, দুর্গাপুর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবীব , পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন ও যুগ্ন আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ, জীবন,নাঈমুর রহমান দুর্জয়, পৌর
যুব নেতা জাহাঙ্গীর, শরিফুল, খাইরুল,এবং বাবু,সহ অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category