• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ায় দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার উদ্বোধন মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়? দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’? ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হয় : জেড আই খান পান্না জমকালো আয়োজনে সম্পন্ন হলো খরগোশ লিও ও পিকুর বিয়ে! রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর

নতুন লুক ও ফ্যাশনে সাড়া ফেললেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মাঝে সাড়া ফেলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন; যা বেশ নজর কেড়েছে নেটিজেনদের।
এবারের ছবিতে সুনেরাহকে দেখা গেছে অ্যাশ-পার্পল রঙের একটি আধুনিক ও জমকালো শাড়িতে। এর সঙ্গে তিনি পরেছেন ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল স্নিগ্ধ ও গ্ল্যামারাস।
কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন, আবার আভিজাত্যপূর্ণ ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকেছেন। ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজেকেই ভালোবাসতে এখন ব্যস্ত অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের বন্যা বয়ে যায়। অধিকাংশ ভক্তই তার এই লুকের প্রশংসা করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’সব মিলিয়ে, নতুন এই ফটোশুটের ছবিগুলো নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে, যেখানে ইতিবাচক মন্তব্যের সংখ্যাই বেশি।
২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অন্তর্জাল’, ‘উৎসব’, ‘দাগি’। অভিনয়ে বরাবরের মতোই বেশ প্রশংসিত এই অভিনেত্রী; পেয়েছেন নানা পুরস্কারও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category