• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার উজির সাব-ডিভিশনের একটি পাহাড়ি সড়কে জোড়া বোমা হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বান্নুর জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইয়াসির আফ্রিদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফাং মুসা খেল এলাকায় দুটি যানবাহনকে লক্ষ্য করে ‘রিমোট-কন্ট্রোল’ বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করেছে পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম গাড়িটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। এতে আরও দুজন নিহত হয়েছেন। বিস্ফোরণে দুটি গাড়িই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ডন জানিয়েছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। আরও বিস্ফোরক ডিভাইস থাকার আশঙ্কায় কর্তৃপক্ষ পুরো এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বোমা হামলার ঘটনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেসামরিক লোকজনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: ডন


আপনার মতামত লিখুন :
More News Of This Category