• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল বরিশালে সাধারণ মানুষ মাছ কিনতে হিমশিম,সবজির বাজারে স্বস্তি পাটকেলঘাটায় ঋণ পরিশোধ করতে না পারায় এনজিওর মামলা, নারী গ্রেফতার ভোলায় বিপুল পরিমাণ বিদেশি অবৈধ সিগারেট জব্দ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু ভারতীয় টুরিস্ট ভিসা চালু হওয়ায় হিলি ইমিগ্রেশন দিয়ে বেড়েছে যাত্রী পারাপার বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেয়ার হুমকি দিচ্ছে : রায়ের পর নুসরাতের মা ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার মশা নিধনে এলো এবার লেজার কামান চাঁদে পানি খোঁজার অভিযান হঠাৎ স্থগিত করলো চীন

পাটকেলঘাটায় ঋণ পরিশোধ করতে না পারায় এনজিওর মামলা, নারী গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার ঘটনায় করা মামলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে পাটকেলঘাটা থানার পুলিশ উপজেলার তৈলকুপি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নারীর নাম মমতাজ বেগম (৪৫)। তিনি ওই গ্রামের শাহাজাহান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এনজিওর ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ করতে না পারায় মমতাজ বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করে এনজিও প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টা। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আদালতের ওয়ারেন্ট থাকায় মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category