• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মো. বাবুল শেখ পিরোজপুর : বর্ষা এলেই হাতে গাছের চারা তুলে নেন সাইফুদ্দিন শাহিন গাজী। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়ির আঙিনায় গিয়ে রোপণ করেন ফলজ ও বনজ গাছ। শুধু রোপণই নয়, স্থানীয় মানুষের মধ্যেও বিতরণ করেন চারা। ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করে আসছেন টানা তিন বছর ধরে। এ বছরও তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’এই স্লোগান সামনে রেখে সম্প্রতি শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিতরণ ও রোপণ করা চারার মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ।
কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাবারের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, ‘তিন বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছি। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হলে তা মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও উপকারে আসে।’
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেকেরই বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো উচিত। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে সবাই এ কাজে যুক্ত হতে পারেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তার, সংশ্লিষ্ট স্কুল কমিটির সহ-সভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ,সংশ্লিষ্ট স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category