• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
হাই স্কুল ও মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার: রিজভী প্রথম ১৮০ দিনে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুটি ধাপে বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী অর্থনীতিতে সংস্কার, পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরকারের ১৮০ দিন: টেকসই উন্নয়নের নতুন দিগন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ৬০ দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়: ইরান

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
ঢাকায় অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাসের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২১ জুলাই (৭ সফর ১৪৪৮ হিজরি) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়।
চিঠিতে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতবিনিময়ের জন্য প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাতে পেরে তারা আনন্দিত। চিঠিতে সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমন্বয় করে সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category