• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত কল্যাণ প্যারেড থেকে বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবি করেছেন পুলিশ সদস্যরা। বাংলাদেশ পুলিশের সদস্যদের নির্ধারিত ডিউটির বাইরেও কাজ করতে হয়। ঝুঁকিভাতাসহ ওভার ডিউটি বাবদ প্রধানমন্ত্রীর কাছে ৫০ শতাংশ ওভারটাইম বিলের দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়া চাকরি জীবনের শেষ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতিও দাবি করা হয়েছে।
রবিবার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত পুলিশের কল্যাণ পারেড থেকে এসব দাবিসহ এক গুচ্ছ দাবি উত্থাপন করা হয়। পুলিশ সদস্যদের উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। কল্যাণ প্যারেডে অংশ নেয়া একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপিসহ পদস্থ পুলিশ কর্মকর্তারা।
পে-স্কেল প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, স্বতন্ত্র পে-স্কেল পুলিশের দীর্ঘদিনের দাবি। বাংলাদেশে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে স্বতন্ত্র পে-স্কেল চালু আছে। দেশ ও জনগণের জন্য বাংলাদেশ পুলিশ সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে। তাই তাদের মতো পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি আজ কল্যাণ প্যারেডের আলোচনায় প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে।
মামলার তদন্তের বেশিরভাগ কাজ করেন থানার উপ-পরিদর্শকরা (এসআই)। কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য যানবাহন অপ্রতুল। মামলার তদন্ত কাজে গতি আনতে ও যাতায়াত ব্যবস্থার সমাধানে মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত লোন ও মোটরসাইকেলের জ্বালানি খরচার বিল দাবি করেন বিমানবন্দর থানার ওসি ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার।
কল্যাণ প্যারেডের আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি করে বলেন, তদন্ত ব্যয় বেড়েছে। সেটি বাড়িয়ে দেওয়া হোক। তদন্ত কাজে জড়িত এসআইদের জন্য থানা থেকে আলাদা কোনো যানবাহন নেই। মোটরসাইকেল কিনতে অগ্রিম সুদমুক্ত লোন ও জ্বালানি খরচ দিলে তদন্ত কাজে গতি বাড়বে। একইসঙ্গে কল্যাণ প্যারেডে ঝুঁকি ভাতাসহ ওভারটাইম ডিউটি বাবদ ভাতা দাবি উত্থাপন করেন একজন অতিরিক্ত পুলিশ পদমর্যাদার কর্মকর্তা।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে কল্যাণ প্যারেডে অংশ নেওয়া বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, পুলিশের কর্মঘণ্টার কোনো ঠিক নেই। আমরা ডিউটি রোস্টারের বাইরে প্রায়দিনই ওভারটাইম করতে হয়। এজন্য একজন কর্মকর্তা ওভারটাইম ডিউটি বাবদ ভাতার দাবি উত্থাপন করেছেন। একইসঙ্গে ঝুঁকি ভাতার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
কল্যাণ প্যারেডে অংশ নেয়া কর্মকর্তারা আরও জানান, প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন নারী কনস্টেবল অনারারি পদোন্নতি দাবি উত্থাপন করেন। তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যরা যারা কনস্টেবল বা ইন্সপেক্টর ওই জায়গা থেকে রিটায়ার্ড করে। বিশেষ করে কনস্টেবলরা যাতে রিটায়ার্ডের আগে অন্তত একটা র‌্যাংক পদোন্নতি দিয়ে অবসরে পাঠানো হয়; যেটা সেনাবাহিনীতে আছে। এতে করে সরকারের আবার কোনো আর্থিক ভর্তুকিও লাগবে না। অনারারি পদোন্নতি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এটা চাওয়া হয়েছে।
কল্যাণ প্যারেডে অংশ নেওয়া একজন ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) গণমাধ্যমকে বলেন, পুলিশের থানা, ব্যারাক, থানা ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল কাজের জন্য নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাবদ অর্থ বরাদ্দ দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেটি নতুন করে চালুর আর্জি জানানো হয়েছে। পুলিশ সদরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে করেছেন যে, প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন। পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন।
উল্লেখ্য, পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ভাষণ দেবেন। এর আগে, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন। তিনি পুলিশের বার্ষিক প্যারেডে অংশগ্রহণ ও কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করেন। পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।
তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটিই আপনাদের কাছে সরকারের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category