• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
ঈদকে সামনে রেখে রাণীনগরে ছড়িয়ে পড়ছে মাদক, বাড়ছে চোরের উপদ্রব অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ : যাত্রী কল্যাণ সমিতি আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে বাড়ছে যাত্রীর চাপ , আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া ঈদ যাত্রায় গাবতলীতে দূরপাল্লার বাসের টিকিটে সংকট নেই ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, যাত্রী ভোগান্তি মিনায় লাখো হজযাত্রী, হজের আনুষ্ঠানিকতা শুরু তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে বৃষ্টি

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুনরুদ্ধার করলেন হালান্ড।

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল (রোববার) অ্যাস্টন ভিলার বিপক্ষে হার দিয়ে শেষ হলো ম্যানচেস্টার সিটির মৌসুম। এই ম্যাচে বিশ্রামে ছিলেন আর্লিং হালান্ড। ভিলার বিপক্ষে না খেললেও মাঠে একটি পুরস্কার পেলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পুনরুদ্ধার করলেন হালান্ড। ২০২৩ ও ২০২৪ এর পর চার বছরে তৃতীয়বার লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি তিনি পেলেন। ম্যানচেস্টার সিটি স্টাইকার মৌসুম শেষ করেছে ২৭ গোল করে। ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো পাঁচ গোল পেছনে থেকে দ্বিতীয় স্থানে।
তৃতীয়বার গোল্ডেন বুট জিতে অ্যালান শিয়ারার ও হ্যারি কেনের পাশে বসলেন হালান্ড। তাদের চেয়ে বেশি চারটি গোল্ডেন বুট জিতেছেন মোহাম্মদ সালাহ ও থিয়েরি অঁরি।
১৩২ প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ১১২ গোল নরওয়েজিয়ান স্ট্রাইকারের। মাত্র ১১১ ম্যাচে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ লিগ গোল করেন তিনি, আগের রেকর্ডধারী শিয়ারারের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে।
সিটিতে প্রথম দুই মৌসুমে ৩৬ ও ২৭টি লিগ গোল করেন হালান্ড। তৃতীয় মৌসুমে আসে ২২ গোল। এবার তার চেয়ে পাঁচটি বেশি গোল করলেন। কিন্তু ম্যানসিটির হয়ে ট্রফি জিততে পারেননি তিনি। ২২ বছর পর প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category