• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জনগণের স্বার্থ, দুঃখ-কষ্ট ও বেদনাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবি রিজভী আহমেদ বলেছেন, “এই কারণেই সংকট নিরসনে দিন-রাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী। মানুষ যাতে আয় অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন, সে কারণে বাজারের ওপর হস্তক্ষেপ করেছে সরকার। বাজারে হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি।” নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না জানিয়ে রিজভী জাতীয়তাবাদী মহিলা দলের গৌরবময় ইতিহাসের প্রশংসা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন করে প্রমাণ করেছেন একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থটাই তিনি বড় করে দেখবেন।”তিনি জানান, সরকারের পদক্ষেপের কারণে আগস্ট থেকে মূল্যস্ফীতি কমেছে। আমরা স্বীকার করছি দেশে গ্যাস ও জ্বালানি সংকট আছে। তবে এই সংকট আন্তর্জাতিক। এটি কোনও রাষ্ট্রের একার পক্ষে মোকাবিলার বিষয় নয়। ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়। কারণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের যে রাস্তাটি, সেটাই হলো তেল আসার সবচেয়ে বড় রাস্তা। মূলত সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
রিজভী বলেন, “দেশে জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন। বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে গ্যাসবাহী কার্গোগুলো আসছে। তবে মহেশখালী গভীর সমুদ্র টার্মিনালো টেকনিক্যাল ত্রুটির কারণে এতদিন আমাদের গ্যাসের স্বাভাবিক প্রবাহ বন্ধ ছিল।” তবে ইতোমধ্যে সেটাও ঠিক হয়ে এসেছে। ক্রমান্বয়ে তা স্বাভাবিকতার দিকে বলে তিনি জানান। সরকার জ্বালানি সংকট নিরসনে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণের পরামর্শ দেন রিজভী। তিনি আরও জানান, সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিলো। তবে ১ হাজার হয়েছে খনন সম্পন্ন হয়েছে।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, “যারা নারীদের ওপর আক্রমণ চালায় তারা কাপুরুষ। অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ।” তিনি বলেন, “নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category