• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের হুমকি : রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা না থামালে বড় বিপদে পড়বে ইউক্রেন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক পুলিশ হেফাজতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ইয়েমেন যাওয়ার পথে নৌকা ডুবে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৮৪ ইয়েমেনের সানা ও তাইজে বিমান হামলা, বিকল্প পথে তেল রপ্তানির বার্তা সৌদির ‘ইন্ডিয়া’ নেতাদের সঙ্গে দেখা করতে রাজি নন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মোদী সরকারের ২০০ কর্মকর্তা : রাহুল গান্ধী হুতিদের নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ নিয়ে আলোচনা হতে পারে জ্বালানি নিরাপত্তায় সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু বিশ্বাস

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। রবিবার ছিল তার জন্মদিন। এদিনে ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি ভক্তদের মাতিয়েছেন নতুন লুকের ছবিতে গ্ল্যামার ছড়িয়ে। বিশেষ দিনে সাদাকালো আবহে কেক হাতে একাধিক ছবি প্রকাশ করে নজর কেড়েছেন এই নায়িকা। তবে তার ছবির ক্যাপশনে লেখা ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন অপু। কখনো হাতে কেক, কখনো ক্যামেরার সামনে স্টাইলিশ ভঙ্গিতে বিভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বার্থডে গার্ল’। অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার মধ্যরাতে, অর্থাৎ রবিবারের প্রথম প্রহরে। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটেছেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের জন্মদিনে ছেলের এই ভালোবাসার বার্তাও নজর কেড়েছে ভক্তদের।
জন্মদিনের আগেও একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে নতুন সাজে দেখা যায় তাকে। ভিডিও ও ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’ তবে জন্মদিনের সাজ ও ছবির প্রশংসার পাশাপাশি ‘বার্থডে গার্ল’ শব্দটি নিয়েও মন্তব্য করেছেন কয়েকজন নেটিজেন। তাদের কারও কারও মতে, ‘গার্ল’ শব্দের বদলে ‘লেডি’ বলাই বেশি মানানসই। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’
অপুর পোশাক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা গেছে। তবে অধিকাংশ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি নতুন বছরের জন্য শুভকামনাও জানিয়েছেন অনেকে।সব মিলিয়ে জন্মদিনের সাদাকালো ছবির পাশাপাশি ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ ঘিরে নেটিজেনদের মন্তব্যও আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category