• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Headline
আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া অপরাধস্থলের প্রতিটি চিহ্নের পেছনে যে গল্প ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

মাগুরায় দোকানে মিললো মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক, ডিলারকে জরিমানা

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স মা ট্রেডার্স নামে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় নাকোল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযানে নাকোল পুরোনো বাজারের মেসার্স মা ট্রেডার্সে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিভিন্ন ধরনের সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে সরকার নির্ধারিত এক হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার এক হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
এ ছাড়া বেশি দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না। এমনকি বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি।
অভিযানে প্রতিষ্ঠানটি থেকে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রি করারও প্রমাণ পাওয়া যায়। পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় একই ধরনের অপরাধ করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার, কীটনাশক, বীজ, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও তদারকি করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স মা ট্রেডার্স সরকার নির্ধারিত এক হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার এক হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category