• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
রাজবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : গত ৩১ জুলাই থেকে ৩৬টি স্কুল দলের অংশগ্রহণে শুরু হওয়া ‘পিলো চিপস ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইসিএল) এর গ্র্যান্ড ফাইনালের তারিখ ঘোষণা করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।
ফর্টিস ফুটবল একাডেমিতে আগামী মঙ্গলবার এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) এবং নৌবাহিনী কলেজ, ঢাকা।
তরুণদের ফুটবল চর্চায় উৎসাহিত করা, তৃণমূল পর্যায়ের ফুটবলের বিকাশ ঘটানো এবং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের জন্য বড় সুযোগ তৈরি করার লক্ষ্যেই যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করেছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি।
এ আয়োজনকে আন্তর্জাতিক রূপ দিতে এবং তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতে বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনার কিংবদন্তী স্ট্রাইকার ক্লাউডিও ক্যানিজিয়া। এটি মূলত তার এক সৌজন্যমূলক ও অ-বাণিজ্যিক উপস্থিতি। ফর্টিস সফরকালে ক্যানিজিয়া একাডেমি ঘুরে দেখবেন এবং উদীয়মান ফুটবলারদের জন্য একাডেমিটির সুযোগ-সুবিধা তদারকি করে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category