• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলায়

রিমান্ডে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন। আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানার একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ বিশেষ, কৌটার অংশবিশেষ একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category