• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
জনবান্ধব ভূমিসেবায় নতুন মাইলফলক: কুষ্টিয়ায় জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, তিনজনই পোশাক শ্রমিক গাইবান্ধায় ভাওয়াইয়া আসর ও মোর কালারে কালা ‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা

শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় এসআই প্রত্যাহার

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া: বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রাথমিক সত্যতার ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমাস আলী। এর আগে সোমবার রাতে শিবগঞ্জের মোকামতলা তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন অভিযুক্ত এসআই মো. আনছার আলী।
জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ওই নারীর স্বামীর করা একটি অভিযোগ তদন্তে তার বাড়িতে যান এসআই আনছার আলী। পরবর্তীতে তাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ও সখ্য গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন ওই পুলিশ সদস্য। পরবর্তীতে ওই নারী তাকে বিয়ের জন্য তাগাদা দিলে তিনি এড়িয়ে চলতে শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে গত ৮ অক্টোবর তিনি জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন।
তদন্তের অগ্রগতি সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গত শনিবার (২৪ অক্টোবর) অভিযোগকারীর বিস্তারিত জবানবন্দি নেয়া হয়েছে। এসময় তিনি কিছু ভিডিও ও কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ হিসেবে পেশ করেছেন। এছাড়া প্রাথমিক অনুসন্ধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ওই নারীর নিয়মিত যাতায়াত বা উপস্থিতির সত্যতাও মিলেছে।এ ঘটনায় বিভাগীয় ও আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category