• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রপ্তানির আড়ালে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল দেশে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান: সংসদে মন্ত্রী বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে: রুমিন ফারহানা দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বাড়তি বরাদ্দ ইতিবাচক বার্তা ইসলামী ব্যাংকে দুই ঘণ্টার ‘কলম বিরতি’, সেবা কার্যক্রমে স্থবিরতা গোসাইরহাটে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা সেই স্থানে গ্যাসের উপস্থিতি নেই: বাপেক্স

সরাইলে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়লো বাস, ৪ যাত্রী নিহত

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চার জন নিহত হয়েছেন। আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকাল যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশে থাকা গভীর খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই চার যাত্রী প্রাণ হারান।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তত আট জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category