• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে, তা ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এখন গত বছরের চেয়ে আমাদের কাছে বেশি সার রয়েছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। সারের কোনো সমস্যা নেই। সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তিনি বলেন, যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই। যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ এবং কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category