• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময় অনেকটাই কমতে চলেছে দিল্লি থেকে হরিয়ানার পানিপথ ও কর্নাল যাওয়ার সময় দীর্ঘ আট বছরের পথ পাড়ি দিয়ে অবশেষে বুধ গ্রহে পৌঁছাল বেপিকলম্বো মালয়েশিয়াগামী ১২২ জন কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, লাগেনি পাসপোর্টের টাকাও পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি জব্দ,৬জন গ্রেপ্তার ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা সরকারের শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

৩ মাসে ১০ ম্যাচ খেলেও কোনো জয় নেই বাংলাদেশের

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ডারউইনে গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর দেশটিতে টেস্ট খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল ৯ উইকেটে জয় পায়। এরপর যেন জিততেই ভুলে গেছে লাল-সবুজের ছেলেরা। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ ম্যাচ খেলে বাংলাদেশ পুরুষ জাতীয় দল একটিতেও জিততে পারেনি। বুধবার সেঞ্চুরিয়নে আড়াই দিনেরও কম সময়ের মাঝে শেষ হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট। যেখানে বাংলাদেশ কোনো লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি। শান্ত-মুমিনুলরা প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর এইডেন মার্করামের দল ৪০৩ রানের বড় লিড নেয়। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংসও দুইশ (১৮৪) পেরোতে পারেনি। ফলে ইনিংস ও ২১৯ রানে হেরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ।
সেঞ্চুরিয়ন টেস্ট ছিল ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দশম আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে দুটি টেস্ট ড্র করলেও বাকি ৮টি ম্যাচেই হেরেছে। এই সময়ের মধ্যে এশিয়ান গেমস ক্রিকেট, দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ খেলেছে লিটন-তানজিদরা। ৬টি টেস্টের মধ্যে ৪টিতে এবং দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে হেরেছে বাংলাদেশ দল।
ডারউইন টেস্টের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইতে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় দেখায় শান্ত’র দল। দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট হওয়ার পর ম্যাচটি হেরে যায় ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। এরপর এশিয়ান গেমস ক্রিকেটে পূর্ণ শক্তির বাংলাদেশ টি-টোয়েন্টি দল র‌্যাঙ্কিংয়ের সুবাদে সরাসরি নকআউটে খেলে। যেখানে বৃষ্টির কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও খেলতে হয়নি লিটন দাসের দলকে। না খেলেই তারা সেমিফাইনালে ওঠে।
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে যাওয়া পাকিস্তান। কিন্তু তাদের বিপক্ষেও বাংলাদেশ ১৩ ওভারে ১১১ রান তুলতে সক্ষম হয়। যা পাকিস্তানের তরুণ দল ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে লিটন-মুস্তাফিজদের বিদায় নিশ্চিত করে। এরপর শ্রীলঙ্কার তরুণ দলের কাছে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও একই ফল। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এশিয়ান গেমস শেষে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেয়। সেখানে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিশ্চিত জয়ও পায়নি শান্ত-মুশফিকরা, সান্ত্বনা নিতে হয় ড্র করে। সেখানে বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে। দুই ম্যাচেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেন সৌম্য-শান্ত-সাইফরা। ফলে জিম্বাবুয়ের কাছে ৯৯ রান এবং আফগানদের কাছে ৭ উইকেটে হেরে ফাইনালের আগে বিদায়।
এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার প্রথম সুযোগ পেলেও এই সিরিজে ১-০ ব্যবধানে হেরে সেই স্বপ্ন ভেস্তে দেয় ফিল সিমন্সের দল। মিরপুর টেস্টে ৮ উইকেটে হারের পর সিলেট টেস্ট শেষ হয় ড্র নিয়ে। এরপর দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সেখানে দুই টেস্টে যাচ্ছেতাই হারে তাদের অভিযান শুরু হয়েছে!


আপনার মতামত লিখুন :
More News Of This Category