• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

৪৪ বছর পর আ্যস্টনভিলার ইউরোপ জয়

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: দুর্দান্ত জয়ে ৩০ বছরের শিরোপাখরা কি দারুণভাবেই না কাটাল অ্যাস্টন ভিলা। গতকাল রাতে ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা। গোল করেন ইউরি তিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ৪১ মিনিটে বজ্রগতির ভলিতে ভিলাকে এগিয়ে নেন তিলেমানস। প্রথমার্ধে যোগ করা সময়ে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রজার্স গোল করে ফ্রাইবুর্গের ওপর ভিলার আধিপত্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। ইউরোপের মঞ্চে ৪৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পেল ভিলা।
ক্লাবটির ১৫২ বছরের ইতিহাসে এত দিন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ১৯৮২ সালে ইউরোপিয়ান জয়। রটারডামে সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারায় ভিলা। সেই দলের ৯ জন সাবেক ফুটবলার বেসিকতাস পার্কের গ্যালারিতে বসে ভিলার ইউরোপা লিগ জয় দেখেন। ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে এদিন ভিলা খেলেছে সাদা জার্সিতে। ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একই রঙের জার্সি পরে খেলেছিল তারা।
ইউরোপিয়ান পর্যায়ে দ্বিতীয় সারির এ টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জিতলেন ভিলা কোচ উনাই এমেরি। এর আগে সেভিয়ার হয়ে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার এবং ২০২১ সালে ভিয়ারিয়ালের হয়ে একবার এই ট্রফি জেতেন।
স্প্যানিশ কোচ এমেরি চলতি সপ্তাহেই বলেছিলেন, তিনি নিজেকে ইউরোপা লিগের ‘রাজা’ মনে করেন না। কিন্তু ফাইনালে ভিলার রাজকীয় জয় যেন সত্যিই রাজমুকুট পরিয়ে দিল তাঁকে। বেসিকতাস স্টেডিয়ামে প্রায় ২০ হাজার উচ্ছ্বসিত ভিলা সমর্থকের সঙ্গে উদ্‌যাপনে ছিলেন ক্লাবটির সমর্থক প্রিন্স উইলিয়াম। ছিলেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসও। তিনিও অ্যাস্টন ভিলার খ্যাতিমান সমর্থক। ম্যাচ শুরুর আগে দলকে শুভকামনাও জানান হ্যাঙ্কস।
ভিলার জন্য মৌসুমের শেষটা হয়ে থাকল স্মরণীয়। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে ক্লাবটি। অথচ মৌসুমের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি সেই সময়ে মাত্র দুটি গোল করেছিল ভিলা। সেই দলটাই মাত্র ছয় দিনের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিতের পর জিতে নিল ইউরোপা লিগের শিরোপাও। রাতটি স্মরণীয় হয়ে থাকল ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জন্যও। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে কোনো ফাইনাল না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মার্তিনেজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলে সব কটি জিতেছেন মার্তিনেজ—যেখানে আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা।
জয়ের পর ভিলা কোচ এমেরি বলেন, ‘আমি নিজে খুবই উচ্চাভিলাষী। অবশ্যই আমার সমর্থন দরকার ক্লাবের মালিকদের, এখানে কাজ করা সবার। আমরা আরও শক্তিশালী হচ্ছি, তবে নিজেদের কাছে আরও বেশি কিছু দাবি করতে হবে। আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগে খেলব। প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category