• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Headline
কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পাথরঘাটায় ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর ১ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ -৪ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪ নাজিরপুরে ফুটবল টুর্নামেন্টর ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন মতিয়ার বিল সমিতি নিয়ে মামলা-হামলা ও হুমকির অভিযোগে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্রসহ মোবারক আটক নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ

ইরানে আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে খরচ হচ্ছে ৫০০ কোটি রিয়াল

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুদ্ধ, নিষেধাজ্ঞা ও চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে ইরানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত বাড়ছে। খাদ্য ও ওষুধের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস এবং পেট্রোকেমিক্যাল পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ তথ্য জানিয়েছে আল–জাজিরা। বিশেষ করে বাজারে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। যেখানে যুক্তরাষ্ট্রে এই মডেলের দাম প্রায় ১,২০০ ডলার, সেখানে ইরানের কিছু দোকানে এটি বিক্রি হচ্ছে প্রায় ৫০০ কোটি রিয়াল, অর্থাৎ প্রায় ২,৭৫০ ডলারে।
এদিকে অর্থনৈতিক অস্থিরতায় ইরানি মুদ্রা ‘রিয়াল’ রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। যেখানে ১ ডলার সমান প্রায় ১৮.৪ লাখ রিয়াল পর্যন্ত পৌঁছেছে।
দাম বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের পরিস্থিতিও খারাপ হয়েছে। বড় কোম্পানি থেকে শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানাগুলো পর্যন্ত কর্মী ছাঁটাই বা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের মতে, স্থানীয় অব্যবস্থাপনা এবং ইন্টারনেট শাটডাউন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাশাপাশি রিয়ালের দরপতনও অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে স্থানীয়দের বরাতে দিয়ে বলা হয়েছে, মানুষের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অব্যবস্থাপনা এবং ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর সঙ্গে দেশটির মুদ্রা রিয়ালের মানও ক্রমাগত কমে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category