• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী

কচুয়ায় সংবাদকর্মীকে হুমকি দেয়ার অভিযোগ

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

খান সুমন , কচুয়া : বাগেরহাটের কচুয়া উপজেলায় সংবাদকর্মী মুন্না শেখকে মোবাইল ফোনে ও প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), কচুয়া উপজেলা শাখা। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোমবার (২৩ নভেম্বর) সকালে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না শেখ (২৪) JATV ও সাপ্তাহিক পিরোজপুর মুক্তবার্তা পত্রিকায় কর্মরত। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কচুয়া উপজেলা শাখার একজন সদস্য। তাঁর স্থায়ী ঠিকানা কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের শাকাড়িকাঠি গ্রামে।
লিখিত অভিযোগে মুন্না শেখ উল্লেখ করেন, গত ২২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৫টা ২৭ মিনিটে মোবাইল ফোনে এবং ২৩ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে মৃধা বাড়ি নামক স্থানে মো. জিয়া শেখ (৪২), পিতা আব্দুল আজিজ শেখ, সাং কলমিবুনিয়া, কচুয়া, বাগেরহাটসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাঁকে দেখে নেওয়া এবং তুলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ২২ নভেম্বর সন্ধ্যার ঘটনার রেকর্ড তাঁর মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে বলেও তিনি জানান।
পরবর্তীতে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমাদের সংগঠনের সদস্য ও সংবাদকর্মী মুন্না শেখকে যেভাবে মোবাইল ফোনে এবং প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন গণমাধ্যমকর্মীর নিরাপত্তাহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, সাংবাদিক মুন্না শেখকে হুমকির ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কচুয়া মফস্বল সাংবাদিক ফোরাম এ ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত, বিচার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মুন্না শেখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category