• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Oplus_131072

খান সুমন, কচুয়া: বাগেরহাটের কচুয়া উপজেলায় ৮৫ পিস ইয়াবাসহ মো. গোলাম পরোয়ার ওরফে বাবু (২৪) ও মো. আল-আমীন শেখ (২২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এই ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরলেও, ইয়াবা ব্যবসার মূল হোতা ও সরবরাহকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বাড়ি কচুয়া উপজেলার মাদারতলা (ছোট বগা) ও লড়ারকুল (ছোট বগা) এলাকায়। তাদের মধ্যে মো. গোলাম পরোয়ার ওরফে বাবুর পিতার নাম মো. নিজাম উদ্দিন শেখ এবং আল-আমীন শেখের পিতার নাম মো. হানিফ শেখ।
এলাকাবাসী ও সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানানোর পাশাপাশি তারা জোর দাবি জানিয়েছেন যে, এই যুবকদের হাতে কোথা থেকে ইয়াবা আসে এবং নেপথ্যে কারা তাদের এই মাদকের সাপ্লাই বা সরবরাহ দেয়—তদন্ত সাপেক্ষে সেই মূল গডফাদারদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কচুয়া উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category