প্রভাত রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও রাষ্ট্র গঠনে সর্বোচ্চ চেষ্টা ও উদ্যোগ নেবে সরকার। তাই দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সবার সহযোগিতার দরকার। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার কথাও জানান সরকার প্রধান।
এ মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা এক হাজারের বেশি উদ্ভাবন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্প খাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতে এ আয়োজন। এ সময় বিভিন্ন প্রেজেন্টেশন দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী।