• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শর্মিলা ঠাকুর

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ‘টাইগার’ মনসুর আলি খান পাতৌদির সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে ‘আয়েশা’ নাম ধারণ করেছিলেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তৎকালীন সময়ে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং মনসুর ও শর্মিলা দুজনকেই হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে এই দম্পতির মেজো সন্তান, অলংকার ডিজাইনার ও ট্যারোট রিডার সাবা আলি খান পাতৌদি মায়ের ধর্ম পরিবর্তনের প্রকৃত কারণ প্রকাশ করেছেন। তিনি জানান, বিয়েটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে কারণেই তার মা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যথায় তার দাদি এই বিয়ে মেনে নিতেন না।
ধর্মান্তরিত হওয়ার কারণ ব্যাখ্যা করে সাবা বলেন, সেই দিনগুলোতে ধর্ম পরিবর্তন করা প্রয়োজনীয় ছিল। এর ফলে সন্তানরা বৈধতা পায় এবং বিষয়গুলো আইনসম্মত হয়। এটি একটি বাধ্যবাধকতা ছিল, কোনও সুবিধাজনক বিষয় ছিল না।
সাবা আরও উল্লেখ করেন যে, ব্যবস্থা ও ঐতিহ্যের দিক থেকে এটি আবশ্যক ছিল। কোনও অমুসলিম যখন মুসলিম কাউকে বিয়ে করে, তখন ইসলামের কিছু নির্দিষ্ট মানদণ্ড থাকে, যা না মানলে বিয়ে স্বীকৃত হয় না। তিনি বলেন, অন্য কোনও উপায়ে আমার দাদি (মনসুরের মা) নিশ্চিতভাবেই এটি মেনে নিতেন না।
তবে ধর্মান্তরিত হলেও শর্মিলার ক্যারিয়ারে তা কোনও বাধা সৃষ্টি করেনি বলে জানান সাবা। তিনি বলেন, সরকারি নথিপত্রে মায়ের নাম পরিবর্তনের জন্য মনসুর বা তার পরিবারের পক্ষ থেকে কখনও কোনও চাপ দেওয়া হয়নি। তার বাবা মনসুর ‘চিন্তাভাবনায় স্বাধীনচেতা’ ছিলেন, যা শর্মিলাকে তার অভিনয়জীবন চালিয়ে যেতে সাহায্য করেছিল। পাসপোর্টে নাম না বদলানোয় তার মায়ের ব্যক্তিত্ব বা পেশাগত জীবনে কোনও প্রভাব পড়েনি।
পরিবারের ধর্মীয় পরিবেশ সম্পর্কে সাবা জানান, তাদের পরিবারের খুব বেশি সদস্য কঠোরভাবে কোনও একটি বিশেষ ধর্ম মেনে চলেন না। সাবার বাবা এবং তিনি নিজে ইসলাম অনুসরণ করলেও তারা হোলি, দীপাবলি ও ঈদসহ সব উৎসব উদযাপনের মধ্য দিয়ে বড় হয়েছেন। সাবা বলেন, আমাদের বাবা-মা উভয়েই আমাদের নিজেদের পথ অনুসরণের স্বাধীনতা দিয়েছিলেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
More News Of This Category