• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
এআই প্রশিক্ষণে ১৬০০ আসনে লড়ছেন ৫৭ হাজার তরুণ-তরুণী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করলেন বিএনপির সিনিয়র নেতাদের একটি দল মিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০ অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম সমুদ্রের তলদেশে ফ্রিজ, ডিপ ফ্রিজার এবং ওয়াশিং মেশিনের এক বিশাল ভাণ্ডার সুইজারল্যান্ডের উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল ছুটি কাটাতে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভ্যন্তরীণ বিমান গন্তব্য হয়ে উঠেছে বেঙ্গালুরু ‘মহাকাশ থেকে তাকালে মনে হয়, পৃথিবীর বুকে যেন বিশাল এক চোখ’ ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

ট্রাম্পের দূতকে বহিষ্কারের দাবিতে প্রায় ২ লাখ ৯০ হাজার কানাডীয়র স্বাক্ষর

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবি জানিয়ে এক পিটিশনে ২ লাখ ৮০ হাজারেরও বেশি কানাডীয় নাগরিক স্বাক্ষর করেছেন।গত ২৬ নভেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আনুষ্ঠানিকভাবে এই পিটিশনটি উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার হাউস অব কমন্সের নিয়মিত অধিবেশনে পিটিশনটি উস্থাপন করেছেন কানাডার গ্রিন পার্টির এমপি এলিজাবেথ মে’। পিটিশনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে যে কানাডার সরকারের পক্ষ থেকে যাতে হুকস্ট্রাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করা হয়।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, পার্লামেন্টে পিটিশনটি আনুষ্ঠানিকভাবে উত্থাপনের সময় হুকস্ট্রাকে কানাডার ইতিহাসে ‘সবচেয়ে অ-কূটনৈতিক রাষ্ট্রদূত’ উল্লেখ করে এলিজাবেথ মে বলেছেন, “তিনি বারবার কানাডীয়দের প্রতি অপমানজনক ও কুরুচিপূর্ণ আচরণ করেছেন।”
পিটিশনে হুকস্ট্রার বিরুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ককে ‘ক্ষুণ্ণ’ করার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, কানাডার রাজনীতি নিয়ে তিনি বারবার এমন সব মন্তব্য করেছেন যা ‘কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী’। ২৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এই পিটিশনের বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।
কানাডায় হুকস্ট্রা অত্যন্ত বিতর্কিত একটি চরিত্র। এর প্রধান কারণ হলো, ট্রাম্প যখন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন হুকস্ট্রা তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। গত বছর মিশিগানের একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেন। সেই সঙ্গে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এমন একটি ‘উদার প্রস্তাবে’ কানাডীয়রা কেন অপমানিত বোধ করছন, তা তার বোধগম্য নয়। এর আগে কানাডার ২০২৫ সালের পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির নাটকীয় জয়ের ঘটনাটিকেও ‘আমেরিকা-বিরোধী’ বলে অভিহিত করেছিলেন হুকস্ট্রা। তারপর গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এই মার্কিন রাষ্ট্রদূত এমন ইঙ্গিতও দিয়েছেন যে, এ নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে তার জন্য কানাডাকে দায়ী করা যেতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যেই মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি উঠল কানাডায়।

সূত্র : দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :
More News Of This Category