• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পাথরঘাটায় ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর ১ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ -৪ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪ নাজিরপুরে ফুটবল টুর্নামেন্টর ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন মতিয়ার বিল সমিতি নিয়ে মামলা-হামলা ও হুমকির অভিযোগে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্রসহ মোবারক আটক নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: নির্দিষ্ট কোনও মামলা না থাকলে কোনও ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এ অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। এর আগে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দেন।
একইসঙ্গে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধু তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category