• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পরীমণির বায়োপিকে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন দীঘি

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। আর এবার এই অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’
দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’
দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category