• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প: শাহে আলম গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়তে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ও নেপাল ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রাথমিক স্তর থেকেই ‘স্টেম’ শিক্ষা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয় যে শিক্ষা হৃদয়ে আনন্দের প্রদীপ জ্বালায়, সেটাই প্রকৃত শিক্ষা: রিজভী নারীস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

‘পাউটের রানি’ কারিনা কাপুর, ঘোষণা করলেন করণ জোহর

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : সেরা পাউট বা ঠোঁট বাঁকিয়ে ছবি তোলার প্রতিযোগিতা হলে বিজয়ী কে হবেন, তা নিয়ে খুব একটা ভাবতে হবে না। তিনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এ বিষয়টি ভালোভাবেই জানেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও।
সম্প্রতি দীপাবলির একটি পার্টিতে একসঙ্গে তোলা তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কারিনাকে ‘পাউটের রানি’ বলে অভিহিত করেছেন করণ।
দীপাবলির সাজে সোফায় পাশাপাশি বসে ছবি তুলেছেন করণ ও কারিনা। করণের পরনে ছিল কালো ও সোনালি রঙের পোশাক। অন্যদিকে, রুপালি রঙের কাপ্তান পোশাকে নজর কেড়েছেন কারিনা। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তাদের বিশেষ পাউট পোজ।
পাউট দেয়ার ক্ষেত্রে বহু বছর ধরেই কারিনা অপ্রতিদ্বন্দ্বী। ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় তার জনপ্রিয় ‘পু’ চরিত্র থেকে শুরু করে বিভিন্ন রেড কার্পেটের ছবি—সবখানেই কারিনার বিশেষ পাউট ভক্তদের নজর কেড়েছে। ছবিটি শেয়ার করে করণ লিখেছেন, ‘বছরের সেই নিয়মিত পাউট পোজের ছবি।’
ছবিটির মধ্য দিয়ে করণ ও কারিনার ঘনিষ্ঠ বন্ধুত্বেরও ঝলক মিলেছে। তাদের এই আন্তরিক সম্পর্ক এর আগেও দেখা গেছে করণের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ। সেখানে কারিনা ও সাইফ আলি খান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
দীপাবলিতে নিজের চিরচেনা পাউট দিয়ে ভক্তদের মুগ্ধ করলেও বড় পর্দায় নতুন চমক নিয়েও হাজির হতে চলেছেন কারিনা। সম্প্রতি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ চরিত্রে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শাহরুখের জন্মদিনে দুজনের একটি ছায়ামূর্তির ছবি শেয়ার করে কারিনা লিখেছিলেন, ‘চলো একসঙ্গে নাচি… আর অপেক্ষা করতে পারছি না… ২৪-১২-২৬।”তার এই পোস্ট থেকেই সিনেমাটিতে বিশেষ একটি গানে অংশ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্য দিয়ে বহু বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুরকে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’, ‘অশোকা’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category