• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মারা গেছেন লিওনেল মেসির বাবা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় : প্রধানমন্ত্রী অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪

ভালো দেখানোর জন্য শরীরকে কষ্ট দেয়া উচিত নয় : তাপসী পান্নু

Reporter Name / ৬১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: চলচ্চিত্রের রূপালি পর্দা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়ালে তারকাদের ‘নিখুঁত’ অবয়ব দেখে যারা প্রতিনিয়ত দীর্ঘশ্বাস ফেলেন, তাদের জন্য এক বড় বাস্তবতার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার তিনি মুখ খুলেছেন নারীদের শারীরিক গঠন এবং তথাকথিত ‘পারফেক্ট’ সৌন্দর্যের কৃত্রিম ধারণা নিয়ে।
তাপসীর মতে, সোশ্যাল মিডিয়ায় কেবল একটি নিখুঁত ছবি পোস্ট করার তাড়নায় অনেক নারী নিজের শরীরের ওপর প্রচণ্ড ও অস্বাস্থ্যকর চাপ তৈরি করছেন। যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘অনেকেই তথাকথিত নিখুঁত শারীরিক গঠন পাওয়ার জন্য নিজের ওপর কঠোর ও নির্মম নিয়ন্ত্রণ আরোপ করেন। কিন্তু শুধুমাত্র ইনস্টাগ্রামে ভালো দেখানোর জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া মোটেও উচিত নয়। বাস্তব জীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’
তার কথায়, ‘সাধারণ মানুষ প্রায়ই সোশ্যাল মিডিয়ার একটি দারুণ ছবি দেখে সেটাকেই বাস্তব বলে ধরে নেন। অথচ সেই ফ্রেমটির পেছনে কতটা প্রস্তুতি ছিল কিংবা কতখানি সম্পাদনা (এডিটিং) করা হয়েছে, তা কিন্তু আড়ালেই থেকে যায়।’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর এক তিক্ত অভিজ্ঞতার কথাও অকপটে ভাগ করে নেন তাপসী। তিনি জানান, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় তাকে বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। ক্যামেরায় শরীরকে ‘নির্দিষ্ট’ উপায়ে ফুটিয়ে তোলার জন্য তাকে বিশেষ ধরনের পোশাক এবং ‘প্যাডেড ব্রা’ পরার পরামর্শ দেওয়া হতো। শুটিং সেটে এই ধরনের নির্দেশনা তাকে ভীষণভাবে বিব্রত ও লজ্জিত করত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category